চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন স্বাস্থ্য উপদেষ্টা
চিকিৎসার উদ্দেশ্যে সিঙ্গাপুর গেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। সোমবার দিবাগত রাতের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।
স্বাস্থ্য উপদেষ্টার একান্ত সচিব (যুগ্মসচিব) ড. মঞ্জুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, চিকিৎসা শেষে আগামী ১৭ সেপ্টেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।
সূত্রে জানা গেছে, নূরজাহান বেগম দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছেন। এর আগেও একাধিকবার তিনি উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন।
দেশে থাকা অবস্থায়ও নিয়মিত চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন তিনি। এবারও পূর্বনির্ধারিত চিকিৎসা কার্যক্রম অনুযায়ী সিঙ্গাপুরে গেছেন বলে জানা গেছে।


