ডিএমপিতে রদবদল: একযোগে বদলি ৭ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার

জাতীয়
ডিএমপিতে রদবদল: একযোগে বদলি ৭ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার
নিউজ ডেস্ক
৭ অক্টোবর ২০২৫

ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) বড় পরিসরের একটি প্রশাসনিক রদবদলে একযোগে সাতজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি)-কে বদলি করা হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত পৃথক তিনটি আদেশে এই বদলির নির্দেশনা দেওয়া হয়।

নতুন আদেশ অনুযায়ী মুঈদ মোহাম্মদ রুবেল – সিটি-এডমিন অ্যান্ড লজিস্টিকস বিভাগ থেকে বদলি হয়ে পিওএম-পূর্ব বিভাগে যোগ দেবেন।মো. বেলায়েত হোসাইন – গোয়েন্দা মতিঝিল বিভাগ থেকে পদোন্নতি পেয়ে গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হয়েছেন।মো. আকতারুজ্জামান – ট্রাফিক ওয়ারী বিভাগের যাত্রাবাড়ী জোন থেকে প্রসিকিউশন বিভাগে এডিসি হিসেবে বদলি হয়েছেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

অন্যদিকে, সহকারী পুলিশ কমিশনার পর্যায়ের আরও কয়েকজন কর্মকর্তার দায়িত্ব পুনর্বিন্যাস করা হয়েছে, যারা ভবিষ্যতে এডিসি পদে উন্নীত হতে পারেন।

ফারজানা হক – হবেন ট্রাফিক রমনা বিভাগের ট্রাফিক ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার।আব্দুল্লাহেল বাকী – ট্রাফিক ওয়ারী বিভাগের ট্রাফিক যাত্রাবাড়ী জোনে সহকারী পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পাবেন।

আরও দুটি গুরুত্বপূর্ণ বদলি

বিশ্লেষকদের মতে, এই বদলিগুলো ডিএমপির কাঠামোগত ভারসাম্য রক্ষা এবং বিভিন্ন জোনে দক্ষতা নির্ভর নতুন নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে করা হয়েছে। নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা ও গোয়েন্দা কার্যক্রমকে আরও সমন্বিত ও গতিশীল করতেই এ ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে ডিএমপি।