তিনি আমার বিছানায় বসে এয়ার হোস্টেস নারীর সঙ্গে প্রেম করেন: ত্বহার স্ত্রী

জাতীয়
তিনি আমার বিছানায় বসে এয়ার হোস্টেস নারীর সঙ্গে প্রেম করেন: ত্বহার স্ত্রী
নিউজ ডেস্ক
১১ অক্টোবর ২০২৫

গত ২ অক্টোবরের ঘটনার পুনরাবৃত্তি ঘটিয়ে সাবিকুন নাহার সারাহ এবার আরও বিস্তারিতভাবে তাঁর স্বামীর বিরুদ্ধে অনৈতিক সম্পর্কের অভিযোগ এনেছেন। তার নতুন পোস্টের মূল দাবিগুলো হলো:

সাবিকুন নাহার দাবি করেছেন, আবু ত্বহা তাঁর কলেজ জীবনের ১৫ বছর আগের ‘প্রিয়তমা’ এবং বর্তমান এয়ার হোস্টেস জারিন জেবিন নামক এক নারীর প্রেমে মজেছেন।

তাঁর অভিযোগ, আবু ত্বহা বিছানায় বসে সেই নারীর সঙ্গে প্রেম করেন এবং সেন্টার বা কাজের নাম করে রাত ৩টায় বাসায় ফিরেও প্রেমিকার সাথে কথা বলার কথা জানান। সারাহর ভাষ্যমতে, জারিন জেবিনের সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা চ্যাট এবং ফোনে কথা বলেন ত্বহা। এমনকি ত্বহা তাঁর ‘যিন্নুরাঈন সেন্টার’-এর অফিসরুমে ওই এয়ার হোস্টেসের সঙ্গে সাক্ষাৎ করেন এবং লং ড্রাইভে যাওয়ার ইচ্ছা পোষণ করেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সারাহর অভিযোগ, আবু ত্বহার প্রতিষ্ঠানগুলো (সেন্টার) বিভিন্ন আয়োজন ও ক্লাসের নামে নারী-পুরুষের একান্তে সাক্ষাতের ‘কারখানা’ হিসেবে ব্যবহৃত হচ্ছে। তিনি আরও প্রশ্ন তুলেছেন, যিনি মুখে কো-এডুকেশন শিক্ষার বিরোধিতা করেন, তিনিই কীভাবে তাঁর প্রতিষ্ঠানে নারী-পুরুষের অবাধ মেলামেশার ব্যবস্থা করেছেন।

এয়ার হোস্টেস জারিন জেবিনের সঙ্গে সম্পর্কের আগে আবু ত্বহা রংপুরের এক আলেমা মেয়েকে দ্বীনের কাজ ও বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। পরে এয়ার হোস্টেসকে পাওয়ায় তিনি সেই আলেমা মেয়েকে নানা অজুহাতে এড়িয়ে যান।

এর আগে ২ অক্টোবর সাবিকুন নাহার সারাহ যখন প্রথমবার এই অভিযোগ তোলেন, তখন সেটি সামাজিক মাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছিল। এরপর ৬ অক্টোবর আবু ত্বহা নিজের ফেসবুক পোস্টে অভিযোগের ব্যাখ্যা দিলে স্ত্রী সাবিকুন নাহার সেই পোস্টটি মুছে ফেলেন এবং ক্ষমাও চেয়েছিলেন।

তবে মাত্র পাঁচ দিনের মাথায় আজ পুনরায় একই বিষয়ে পোস্ট করলে পরিস্থিতি নতুন মোড় নেয়। ত্বহা-পত্নী পোস্টে উল্লেখ করেন, তাঁর স্বামী যা-ই করেন, তা গোপনের ধার ধারেন না, কারণ তিনি নিজেকেই ‘সবচেয়ে বড়’ বলে মনে করেন। এই পোস্টটি দ্রুতই ছড়িয়ে পড়েছে এবং আবারও ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।

ইসলামিক বক্তা হিসেবে পরিচিত আবু ত্বহা মোহাম্মদ আদনানের ব্যক্তিগত জীবনের এই গুরুতর অভিযোগগুলি তার অনুসারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।