রোমে ড. ইউনূসের সঙ্গে বাংলাদেশি কমিউনিটি নেতাদের বৈঠক

জাতীয়
রোমে ড. ইউনূসের সঙ্গে বাংলাদেশি কমিউনিটি নেতাদের বৈঠক
নিউজ ডেস্ক
১৪ অক্টোবর ২০২৫

ইতালিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির নেতারা বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে মতবিনিময় করেছেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রোমে অনুষ্ঠিত এই বৈঠকে প্রবাসীদের বিভিন্ন সমস্যা, সুযোগ-সুবিধা ও বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে প্রবাসীদের ভূমিকা নিয়ে আলোচনা হয়।

বৈঠকে ইতালিপ্রবাসী বাংলাদেশি সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও ব্যবসায়ী, সাংবাদিক ও পেশাজীবী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ড. ইউনূস প্রবাসীদের অবদানের প্রশংসা করে বলেন, “বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের রেমিটেন্স একটি গুরুত্বপূর্ণ শক্তি। প্রবাসীদের কল্যাণে সরকার সর্বদা সচেষ্ট।”

তিনি আরও বলেন, “বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে প্রবাসীরা একটি শক্তিশালী দূত হিসেবে কাজ করছেন।”

কমিউনিটির নেতারা তাদের পক্ষ থেকে প্রবাসীদের নাগরিক সেবা, পাসপোর্ট নবায়ন, কনস্যুলার সেবা সহজীকরণ ও দ্বৈত নাগরিকত্বের আওতা সম্প্রসারণসহ নানা বিষয়ে মতামত তুলে ধরেন।