ওবায়দুল কাদেরের ভাইসহ আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেফতার
রাজধানীতে অভিযান চালিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেনসহ দলটির ৯ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি বলেন,
“কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত অবস্থায় রাজনৈতিক তৎপরতায় জড়িত থাকার অভিযোগে এই গ্রেফতার হয়েছে। বিস্তারিত তদন্তের পর জানানো হবে।”
গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেনের নাম থাকায় বিষয়টি দ্রুত রাজনৈতিক মাত্রা পাচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ নেতাকর্মীরা বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানাচ্ছেন।
তবে দলীয়ভাবে এখন পর্যন্ত সরকারি কিংবা আওয়ামী লীগের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া আসেনি।
ডিবির পক্ষ থেকে এখনো বিস্তারিত না জানালেও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নিষিদ্ধ রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ বা আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্টে সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেফতার হতে পারে এই নেতারা।
আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মতে, দেশের চলমান পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর অপারেশনাল কার্যক্রম নির্ধারিত নিয়ম ভেঙে চালানো হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।


