শিক্ষকদের বাড়িভাড়া হচ্ছে ১৫ শতাংশ, দুই ধাপে কার্যকর হবে সুবিধা

জাতীয়
শিক্ষকদের বাড়িভাড়া হচ্ছে ১৫ শতাংশ, দুই ধাপে কার্যকর হবে সুবিধা
নিউজ ডেস্ক
২১ অক্টোবর ২০২৫

টানা আন্দোলনের মুখে অবশেষে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা বাড়াতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। মূল বেতনের ১৫ শতাংশ হারে ভাতা নির্ধারণ করা হলেও তা একসঙ্গে নয়, দুই ধাপে প্রদান করা হবে বলে সিদ্ধান্ত হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) আন্দোলনরত শিক্ষক নেতাদের সঙ্গে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বৈঠকে উপস্থিত থাকা শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ও শিক্ষক নেতারা।

চলতি অর্থবছরেই শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ৭.৫ শতাংশ বাড়িভাড়া পাবেন।বাকি ৭.৫ শতাংশ কার্যকর হবে আগামী অর্থবছর থেকে।শিগগিরই প্রজ্ঞাপন জারি করবে শিক্ষা মন্ত্রণালয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

শিক্ষক-কর্মচারীদের দাবি ছিল ২০ শতাংশ বাড়িভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং ৭৫ শতাংশ উৎসব ভাতা। তবে বাড়িভাড়া বিষয়ে সরকারের আংশিক সিদ্ধান্তে অনেক আন্দোলনকারী এখনও সন্তুষ্ট নন।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩০ হাজার শিক্ষক-কর্মচারী গত ১০ দিন ধরে কর্মবিরতি পালন করছেন। একইসঙ্গে শহীদ মিনারে আমরণ অনশনে রয়েছেন অনেক শিক্ষক।

শিক্ষক নেতারা বলেছেন, সরকার যদি দ্রুত পূর্ণাঙ্গ দাবি বাস্তবায়নের ঘোষণা না দেয়, তবে আন্দোলন চলবে আগের মতোই।

এর আগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং কয়েকটি পেশাজীবী সংগঠন শিক্ষকদের দাবিকে যৌক্তিক বলে মন্তব্য করেছে এবং দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছে।