সৌদি আরব সফর বাতিল করলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

জাতীয়
সৌদি আরব সফর বাতিল করলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস
নিউজ ডেস্ক
২৪ অক্টোবর ২০২৫

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আসন্ন সৌদি আরব সফর বাতিল করা হয়েছে। আগামী ২৭ থেকে ৩০ অক্টোবর রিয়াদে অনুষ্ঠেয় ‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (এফআইআই)’ সম্মেলনে অংশ নেওয়ার কথা ছিল তার।

প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা গেছে, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়ন ও আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে ব্যস্ততার কারণেই এই সফর স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সৌদি সফরে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত ড. লুৎফে সিদ্দিকী।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এর আগে গত জুলাইয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ প্রধান উপদেষ্টার হাতে যুবরাজ মুহাম্মদ বিন সালমানের আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। এরপর থেকেই রিয়াদ সফর ঘিরে প্রস্তুতি চলছিল।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সফর-সংশ্লিষ্ট একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে এবং প্রাথমিক সময়সূচিও নির্ধারিত ছিল। তবে রাজনৈতিক অগ্রাধিকারের কারণে সফরটি আপাতত স্থগিত রাখা হয়েছে।

উল্লেখ্য, ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (এফআইআই) সম্মেলনকে সৌদি আরবের অন্যতম বৃহৎ বৈশ্বিক অর্থনৈতিক ফোরাম হিসেবে বিবেচনা করা হয়, যেখানে প্রতিবছর বিশ্বের শীর্ষ বিনিয়োগকারী, রাষ্ট্রনেতা ও নীতিনির্ধারকরা অংশ নেন।