জাতীয় নির্বাচনের আগে একজনের নামে সর্বোচ্চ ৭টি সিম রাখার নির্দেশ

জাতীয়
জাতীয় নির্বাচনের আগে একজনের নামে সর্বোচ্চ ৭টি সিম রাখার নির্দেশ
নিউজ ডেস্ক
২৬ অক্টোবর ২০২৫

জাতীয় নির্বাচনের আগে একজন ব্যক্তির নামে রেজিস্ট্রেশন করা সিমকার্ডের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন থেকে একজন ব্যক্তি সর্বোচ্চ সাতটি সিম নিজের এনআইডি দিয়ে ব্যবহার করতে পারবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (২৬ অক্টোবর) দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের ১৫তম সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “একজনের নামে নিবন্ধিত সিম অন্য কেউ ব্যবহার করে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হয়—এমন ঘটনা প্রায়ই ঘটছে। ফলে প্রকৃত অপরাধীকে শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। তাই জাতীয় নির্বাচনের আগে সিমকার্ডের সংখ্যা নিয়ন্ত্রণে আনা হবে।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি আরও বলেন, “আমরা চেষ্টা করছি যাতে একজন ব্যক্তি নিজের এনআইডি ব্যবহার করে সর্বোচ্চ সাতটি সিমকার্ড রেজিস্ট্রেশন করতে পারেন। এতে অপরাধ নিয়ন্ত্রণ ও সাইবার নিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে।”

সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ও মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।