আজকের পরই বাতিল হবে অতিরিক্ত সিম

জাতীয়
আজকের পরই বাতিল হবে অতিরিক্ত সিম
নিউজ ডেস্ক
৩০ অক্টোবর ২০২৫

এক ব্যক্তির নামে ১০টির বেশি মোবাইল সিম থাকলে সেগুলো বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এর মধ্যে ‘ডি-রেজিস্টার’ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। নির্ধারিত সময়ের মধ্যে পদক্ষেপ না নিলে অতিরিক্ত সিম স্বয়ংক্রিয়ভাবে বাতিল করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।

বিটিআরসি সম্প্রতি মোবাইল অপারেটরদের কাছে পাঠানো এক জরুরি বার্তায় জানিয়েছে গ্রাহকরা নিজেদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি)-এর বিপরীতে সর্বোচ্চ ১০টি সিম রাখতে পারবেন।

অতিরিক্ত সিম বাতিল বা মালিকানা পরিবর্তন করতে হলে নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টারে যোগাযোগ করতে হবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সময়সীমা শেষে কমিশন দৈবচয়নের (random selection) মাধ্যমে অতিরিক্ত সিম স্বয়ংক্রিয়ভাবে বাতিল করবে।

গ্রাহকরা তাদের এনআইডির বিপরীতে কতটি সিম নিবন্ধিত আছে তা যাচাই করতে পারবেন সহজেই। এজন্য
মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে:

১৬০০১ নম্বরে NID-এর শেষ চার ডিজিট পাঠান।

ফিরতি মেসেজে জানিয়ে দেওয়া হবে, সংশ্লিষ্ট এনআইডিতে কতটি সিম নিবন্ধিত আছে এবং কোন অপারেটরের।

বিটিআরসি জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে যদি কোনো গ্রাহক নিজের অতিরিক্ত সিম ডি-রেজিস্টার না করেন, তাহলে কমিশন স্বয়ংক্রিয়ভাবে সেগুলো বাতিল করবে।

কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, এই উদ্যোগের লক্ষ্য হলো অবৈধ সিম ব্যবহার ও সিম ক্লোনিং রোধ করা, যা বর্তমানে বিভিন্ন অপরাধে ব্যবহৃত হচ্ছে।