বিয়ারিং প্যাড দুর্ঘটনায় নিহতের স্ত্রীর চাকরি দেবে মেট্রোরেল

জাতীয়
বিয়ারিং প্যাড দুর্ঘটনায় নিহতের স্ত্রীর চাকরি দেবে মেট্রোরেল
নিউজ ডেস্ক
৩০ অক্টোবর ২০২৫

ফার্মগেট মেট্রোরেল স্টেশনের পাশে ঘটে যাওয়া বিয়ারিং প্যাড দুর্ঘটনায় নিহত আবুল কালামের (৩৫) স্ত্রী আইরিন আক্তার পিয়া মেট্রোরেলে চাকরির সুযোগ পাবেন। মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছেন, শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র যাচাই করে পদ নির্ধারণ করা হবে।

গত রোববার দুপুর ১২:৩০ ঘটিকার দিকে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের পশ্চিম পাশে ৪৩৩ নম্বর পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারী আবুল কালামের মাথায় লাগে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার পর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রউফকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুই সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ঘটনার পর রাতেই নিহত আবুল কালামের স্ত্রী আইরিন পিয়া তেজগাঁও থানায় মামলা দায়ের করেন। মামলায় দায়ীদের শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের কাছে তদন্তের দাবি জানানো হয়েছে।