ইসির নতুন প্রতীকের তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

জাতীয়
ইসির নতুন প্রতীকের তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’
নিউজ ডেস্ক
৩০ অক্টোবর ২০২৫

দীর্ঘ সময় অনড় অবস্থান নেওয়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অবশেষে ‘শাপলা কলি’ প্রতীক পেতে চলেছে। বৃহস্পতিবার নতুন রাজনৈতিক প্রতীকের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি), যেখানে শাপলা কলিসহ কয়েকটি নতুন প্রতীক সংযোজন করা হয়েছে।

আজ নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নিবন্ধিত রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য প্রতীকের তালিকা প্রকাশ করা হয়েছে। এতে কিছু প্রতীক সংযোজন ও বিয়োজন করা হয়েছে।

এর আগে, ২৪ সেপ্টেম্বর সর্বশেষ প্রকাশিত তালিকায় ১১৫টি প্রতীক সংরক্ষণ করা হয়েছিল, কিন্তু তাতে শাপলা কলি ছিল না।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

গত বছর আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনের ছাত্র–তরুণদের উদ্যোগে গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিবন্ধনযোগ্য দল হিসেবে বিবেচিত হয়। এর পর থেকে দলটির নেতারা শাপলা প্রতীক বরাদ্দের দাবিতে অনড় অবস্থান নেন।

প্রথমদিকে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন ও অন্যান্য কর্মকর্তারা প্রতীক না দেয়ার বিষয়ে অপরাগতা প্রকাশ করতেন। ২৩ সেপ্টেম্বর এক ব্রিফিংয়ে সচিব আখতার আহমেদ বলেন,
“এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না, কারণ ১১৫টি প্রতীক সংরক্ষিত তালিকায় শাপলা নেই।”

তবে পরে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন,
“যেহেতু আইনগত কোনো বাধা নেই, আমরা আমাদের প্রতীকের অধিকার আদায় করব।”