গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান অনুমোদন

জাতীয়
গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান অনুমোদন
নিউজ ডেস্ক
৬ নভেম্বর ২০২৫

গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। অধ্যাদেশে গুমের অপরাধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের ৪৭তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তের বিষয়টি জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

শফিকুল আলম বলেন, “গুমের মতো মানবতাবিরোধী অপরাধ রোধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এই অধ্যাদেশ বাস্তবায়িত হলে গুম প্রতিরোধে একটি দৃঢ় আইনি কাঠামো তৈরি হবে।”

প্রেস ব্রিফিংয়ে জ্যেষ্ঠ সহকারী সচিব ফয়েজ আহম্মদ এবং সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি উপস্থিত ছিলেন।