২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, ঈদ ও দুর্গাপূজার ছুটি অপরিবর্তিত

জাতীয়
২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, ঈদ ও দুর্গাপূজার ছুটি অপরিবর্তিত
নিউজ ডেস্ক
৯ নভেম্বর ২০২৫

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ বৃহস্পতিবার (৬ নভেম্বর) ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে। বৈঠকটি অনুষ্ঠিত হয় রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে, সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, আগামী বছর সাধারণ ছুটি ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ছুটি ২৮ দিন, যার মধ্যে ৯ দিন পড়ছে শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটি।

একজন কর্মকর্তা, নাম প্রকাশ না করার শর্তে, জানান, চলতি বছরের মতো আগামী বছরও ঈদুল ফিতরে ৫ দিন, ঈদুল আজহায় ৬ দিন এবং শারদীয় দুর্গাপূজায় ২ দিন ছুটি থাকবে। জনপ্রশাসন মন্ত্রণালয় দু-এক দিনের মধ্যে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

চলতি বছরের অভিজ্ঞতার আলোকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ছুটির দিনগুলো অপরিবর্তিত রাখার। কর্মকর্তার মতে, “ছুটি বেশি থাকায় ঈদযাত্রা নির্বিঘ্ন হয়েছিল এবং দুর্ঘটনাও কম ছিল। এই অভিজ্ঞতার ভিত্তিতে আগামী বছরও একই ব্যবস্থাপনা রাখা হয়েছে।”

বিস্তারিত অনুযায়ী, ঈদুল ফিতরের দিনসহ চারটি দিন ছুটি থাকবে, ঈদুল আজহার ছুটি হবে ছয় দিন। শারদীয় দুর্গাপূজায় মহানবমী ও বিজয়া দশমীর দিন ছুটি থাকবে। এছাড়া দু’দিন ঈদের ছুটি সাধারণ ছুটি হিসেবে, অন্য দিনগুলো নির্বাহী আদেশে ছুটি হিসেবে ঘোষণা করা হবে।