ভয়াবহ হতে পারে ডেঙ্গু পরিস্থিতি: বিশেষজ্ঞদের সতর্কবার্তা

জাতীয়
ভয়াবহ হতে পারে ডেঙ্গু পরিস্থিতি: বিশেষজ্ঞদের সতর্কবার্তা
নিউজ ডেস্ক
১০ নভেম্বর ২০২৫

বরগুনা জেলা চলতি বছরের প্রথম ৮ মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ৯ হাজার মানুষ, আর মারা গেছেন ৬৫ জন, যা দেশের অন্য কোনো জেলার তুলনায় সর্বোচ্চ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সারাদেশে এই বছরের ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৭৭ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে রাজধানী ঢাকায় আক্রান্ত হয়েছে ২২ হাজার মানুষ, কিন্তু দেশের অন্যান্য জেলা ও উপজেলায় আক্রান্তের সংখ্যা মোটের ৬৫ শতাংশ।

তবে রাজধানী এবং মফস্বলের সিটি করপোরেশনগুলোতে মশা নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে না।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ডা. বে-নজির আহমেদ, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক, বলেন,

“আগামী ৩০–৪০ বছরে মফস্বলে ডেঙ্গু একটি ভয়াবহ স্বাস্থ্য সমস্যা হিসেবে দেখা দেবে। পৌরসভা বা ইউনিয়ন পর্যায়ে একা এটি আটকানো সম্ভব নয়।”

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ববিদ অধ্যাপক ড. কবিরুল বাশার বলেন,

“ডেঙ্গু নিয়ন্ত্রণে আমরা সাধারণত দেখানোর জন্য কর্মসূচি করি। কিন্তু এডিস ও কিউলেক্স মশার জীবনচক্র ভিন্ন, তাই বৈজ্ঞানিক পদ্ধতিতে নিয়ন্ত্রণ করা ছাড়া কার্যকর ফল পাওয়া যায় না। সিটি করপোরেশনগুলো এ বিষয়টি এখনও অনুধাবন করতে পারছে না।”

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গু মৃত্যুর সংখ্যা বেশি, কিন্তু কর্তৃপক্ষ এটিকে তথ্যজনিত ভুল হিসেবে দেখছে। প্রধান নির্বাহী জহিরুল ইসলাম জানান,

“জনবল সংকটের কারণে নিয়মিত ওষুধ বিতরণ সম্ভব হচ্ছে না। এখন বিশেষ কর্মসূচি চালানোর পরিকল্পনা করা হচ্ছে, যেখানে জনবল ও সুশীল সমাজকে যুক্ত করার চেষ্টা চলছে।”