ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে বাসে আগুন

জাতীয়
ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে বাসে আগুন
নিউজ ডেস্ক
১০ নভেম্বর ২০২৫

রাজধানীর ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ের একটি বাসে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, সোমবার রাত সাড়ে ৭টার দিকে আগুনের খবর পাওয়া যায়। মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

তবে তাৎক্ষণিকভাবে আগুনের উৎস সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। বাসটি চলন্ত অবস্থায় নাকি পার্কিংয়ে ছিল—তাও জানা যায়নি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনাস্থলের পাশ দিয়ে কয়েকজন তরুণ হাঁটছিলেন, ঠিক তখনই বাসটিতে হঠাৎ আগুন ধরে যায়। ফায়ার সার্ভিস বলছে, নাশকতা নাকি দুর্ঘটনা—তা এখনো তদন্তাধীন।

এর আগে আজ ভোরে রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় ভিক্টর পরিবহনের দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।