১৩ নভেম্বর সারাদেশে দোকান ও শপিংমল খোলা থাকবে: ব্যবসায়ী নেতাদের ঘোষণা

জাতীয়
১৩ নভেম্বর সারাদেশে দোকান ও শপিংমল খোলা থাকবে: ব্যবসায়ী নেতাদের ঘোষণা
নিউজ ডেস্ক
১২ নভেম্বর ২০২৫

আগামীকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সারাদেশে দোকান, শপিংমল ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। বুধবার (১২ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় ব্যবসায়ীরা বলেন, “দেশের অর্থনৈতিক কার্যক্রম সচল রাখতে ও সাধারণ মানুষের কেনাকাটার সুবিধার কথা বিবেচনা করেই আমরা বৃহস্পতিবার সব দোকান, শপিংমল ও বাণিজ্যিক প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছি।”

ব্যবসায়ী নেতারা আরও জানান, জনগণের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে ব্যবসা পরিচালনা করা হবে। তারা ক্রেতা ও দোকান কর্মচারীদের সতর্ক থাকার আহ্বান জানান।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

উল্লেখ্য, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আগামী ১৩ নভেম্বর সারাদেশে “লকডাউন” কর্মসূচির ডাক দিয়েছে। এর আগে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মতো সহিংস ঘটনার খবর পাওয়া গেছে। এই পরিস্থিতিতে ব্যবসায়ী সংগঠনগুলো দেশজুড়ে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে দোকান ও বাজার খোলা রাখার ঘোষণা দিয়েছে।