৩–৪ কার্যদিবসের মধ্যেই আসছে গণভোট আইন: আসিফ নজরুল

জাতীয়
৩–৪ কার্যদিবসের মধ্যেই আসছে গণভোট আইন: আসিফ নজরুল
নিউজ ডেস্ক
২০ নভেম্বর ২০২৫

আগামী তিন থেকে চার কার্যদিবসের মধ্যেই গণভোট আইনের খসড়া চূড়ান্ত করে প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

ড. আসিফ নজরুল বলেন, “গণভোট আইন আমরা খুব দ্রুতই করতে যাচ্ছি। সর্বোচ্চ তিন থেকে চার কার্যদিবসের মধ্যেই প্রক্রিয়া সম্পন্ন হবে।”
তিনি জানান, অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার তালিকায় গণভোট আইন এখন শীর্ষে রয়েছে।

এ সময় বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় গঠনের বিষয়েও উপদেষ্টা পরিষদের চূড়ান্ত অনুমোদনের কথা জানান আইন উপদেষ্টা।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি বলেন, “নতুন সচিবালয় নিম্ন আদালতের বিচারকদের প্রশাসনিক দায়িত্ব, বদলি, নিয়োগসহ সব বিষয় দেখবে। এর ফলে নিম্ন আদালতের ওপর সরকারের কোনও নিয়ন্ত্রণ থাকবে না। সচিবালয় আনুষ্ঠানিকভাবে গঠিত হলেই এটি কার্যকর হবে।”

সরকারের এই উদ্যোগকে বিচার ব্যবস্থার স্বাধীনতা ও স্বচ্ছতা নিশ্চিত করার বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।