৬৪ জেলায় নতুন এসপিদের পদায়নের প্রজ্ঞাপন, তালিকায় দেখুন কে কোন জেলায়

জাতীয়
৬৪ জেলায় নতুন এসপিদের পদায়নের প্রজ্ঞাপন, তালিকায় দেখুন কে কোন জেলায়
নিউজ ডেস্ক
২৬ নভেম্বর ২০২৫

লটারির মাধ্যমে এসপি পদায়ন অনুষ্ঠিত হয় ২৪ নভেম্বর সোমবার, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত আইজিপি, ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা এবং প্রধান উপদেষ্টা কার্যালয়ের প্রতিনিধিরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলার পুলিশ সুপার নির্বাচনের জন্য অতীতে এসপি হিসেবে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের তালিকা থেকে বাদ দেওয়া হয়। এরপর ২৫, ২৭ ও ২৮তম ব্যাচের পুলিশ কর্মকর্তাদের মধ্যে যাচাই-বাছাই করে একটি ফিট লিস্ট তৈরি করা হয়। এই তালিকায় থাকা কর্মকর্তাদের মধ্য থেকে ম্যানুয়াল লটারির মাধ্যমে ৬৪ জন নির্বাচন করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাঠপর্যায়ের কর্মকর্তাদের বদলি ও পদায়নকে সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য এই লটারি পদ্ধতি গ্রহণ করা হয়েছে। এই প্রক্রিয়ার কারণে সম্প্রতি ৬ জেলায় নতুন এসপি নিয়োগের যোগদান স্থগিত রাখা হয়েছিল।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

গত শনিবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত দুই ঘণ্টার বৈঠকে নির্বাচনকালীন পুলিশের নিয়োগ ও বদলিসংক্রান্ত নীতিমালা নিয়ে আলোচনা হয়। এই বৈঠকের ধারাবাহিকতায় লটারির মাধ্যমে ৬৪ জেলার এসপি রদবদল চূড়ান্ত করা হয়েছে।

এসপিদের পদায়নের প্রজ্ঞাপন