ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই নির্বাচনের তফসিল—সিইসি নাসির উদ্দিন

জাতীয়
ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই নির্বাচনের তফসিল—সিইসি নাসির উদ্দিন
নিউজ ডেস্ক
২৯ নভেম্বর ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

শনিবার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত মক ভোটিং কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

মক ভোটিং সাধারণত তফসিল ঘোষণার পর অনুষ্ঠিত হয়—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, সিনিয়র সেক্রেটারি আখতার আহমেদ আগেও জানিয়েছেন যে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই নির্বাচনী তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে। তিনি আরও বলেন, “আমরা আশা করছি, ওই সময়েই তফসিল প্রকাশ করা হবে। আপনারা তখন সব জানতে পারবেন।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব