খালেদা জিয়ার খোঁজখবর নিতে হাসপাতালে একাধিক উপদেষ্টা
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার আপডেট জানতে এভারকেয়ার হাসপাতালে ছুটে গেছেন অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা এবং বিএনপির শীর্ষ নেতারা।
শুক্রবার রাত ১১টা ৪০ মিনিটের দিকে হাসপাতালে পৌঁছান সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। কিছুক্ষণ পরই সেখানে উপস্থিত হন সরকারের আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান।
হাসপাতাল সূত্র জানায়, নেতারা খালেদা জিয়ার চিকিৎসায় নিয়োজিত বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে তার সামগ্রিক শারীরিক অবস্থার বিস্তারিত তথ্য নেন। তারা দলের পক্ষ থেকে বেগম জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেন।
সূত্র আরও জানায়, খালেদা জিয়া বর্তমানে সিসিইউতে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তার শারীরিক অবস্থা নিয়ে মেডিকেল বোর্ড ঘনিষ্ঠভাবে তদারকি করছে।


