তারেক রহমান দেশে ফিরতে চাইলে একদিনেই ট্রাভেল পাস দেবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

জাতীয়
তারেক রহমান দেশে ফিরতে চাইলে একদিনেই ট্রাভেল পাস দেবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা
নিউজ ডেস্ক
৩০ নভেম্বর ২০২৫

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে লন্ডনে থাকা তাঁর ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে সরকার মাত্র একদিনের মধ্যেই তাকে ট্রাভেল পাস সরবরাহ করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

রোববার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

কূটনৈতিক প্রক্রিয়া তুলে ধরে তৌহিদ হোসেন বলেন,
“কোনো নাগরিকের পাসপোর্ট না থাকলে বা মেয়াদোত্তীর্ণ হলে তাকে দেশে ফিরতে ‘ওয়ান-টাইম ট্রাভেল পাস’ দেওয়া হয়। এ ধরনের পাস ইস্যু করতে একদিনই লাগে। তিনি আজ জানালে, কাল পাস দেওয়া হবে—পরশুদিন তিনি দেশে ফিরতে পারবেন।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি আরও বলেন, কোনো দেশের নাগরিককে তার নিজের দেশে ফিরতে বাধা দেওয়া অস্বাভাবিক।
“বাংলাদেশ যদি তার নাগরিককে দেশে ফিরে আসতে দিতে চায়, অন্য কোনো দেশ সেটি কীভাবে বন্ধ করতে পারে?”—মন্তব্য করেন তিনি।

তারেক রহমানের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিভিন্ন বক্তব্য নিয়ে প্রশ্ন হলে পররাষ্ট্র উপদেষ্টা জানান, সরকারের পক্ষ থেকে কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই।

এসময় তিনি খালেদা জিয়ার চিকিৎসার প্রসঙ্গেও কথা বলেন। জানান, বর্তমান শারীরিক অবস্থায় তাকে বিদেশে নেওয়ার মতো পরিস্থিতি নেই। তবে অবস্থার উন্নতি হলে পরিবার বা দল চাইলে সরকার সহযোগিতা করবে।