আদালত অবমাননা মামলা: ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চাইলেন বিএনপি নেতা ফজলুর রহমান

জাতীয়
আদালত অবমাননা মামলা: ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চাইলেন বিএনপি নেতা ফজলুর রহমান
নিউজ ডেস্ক
৩ ডিসেম্বর ২০২৫

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে নিয়ে একটি টকশোতে বিতর্কিত মন্তব্যের জেরে দায়ের হওয়া আদালত অবমাননা মামলায় লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন বিএনপি নেতা ফজলুর রহমান। বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, ফজলুর রহমানের দাখিল করা ক্ষমাপত্র ট্রাইব্যুনাল গ্রহণ করেছে এবং আগামী ৮ ডিসেম্বর বিষয়টির ওপর আনুষ্ঠানিক শুনানি অনুষ্ঠিত হবে।

গত ২৬ নভেম্বর এক টকশোতে ট্রাইব্যুনালের গঠন ও বিচার প্রক্রিয়া নিয়ে ফজলুর রহমান বলেন—“এই কোর্টের গঠনপ্রক্রিয়া বলে এখানে বিচার হতে পারে না।” তার এই মন্তব্যকেই ‘আদালতের প্রতি অবমাননাকর’ বলে উল্লেখ করে ট্রাইব্যুনাল গত ৩০ নভেম্বর তাকে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ট্রাইব্যুনাল সূত্র জানায়, নির্ধারিত তারিখে ফজলুর রহমানকে সশরীরে হাজির হয়ে তার মন্তব্যের ব্যাখ্যা ও ক্ষমাপ্রার্থনার বিষয়ে ট্রাইব্যুনালের অবস্থান শোনার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।