সারা দেশে তাপমাত্রা আরও কমতে পারে, বাড়বে কুয়াশা

জাতীয়
সারা দেশে তাপমাত্রা আরও কমতে পারে, বাড়বে কুয়াশা
নিউজ ডেস্ক
৫ ডিসেম্বর ২০২৫

সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা আরও ১–২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা থাকলেও দেশের আবহাওয়া শুষ্কই থাকবে। একইসঙ্গে শেষ রাত থেকে ভোর পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায়, আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে।

আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকবে,সারা দেশে শুষ্ক আবহাওয়া,শেষ রাত থেকে ভোর পর্যন্ত হালকা কুয়াশা,তাপমাত্রা কমবে ১–২ ডিগ্রি সেলসিয়াস।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা থাকবে আকাশ আংশিক মেঘলা,আবহাওয়া শুষ্ক,শেষ রাতে কোথাও কোথাও কুয়াশার সম্ভাবনা,তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন নেই।

এই সময়ে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন দেখা যাওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।