সাংবাদিক আনিস আলমগীর সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার

জাতীয়
সাংবাদিক আনিস আলমগীর সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার
নিউজ ডেস্ক
১৫ ডিসেম্বর ২০২৫

ঢাকার উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের পর সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে তাকে কিছুক্ষণের মধ্যে আদালতে তোলা হবে বলে জানা গেছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট করার ষড়যন্ত্রে যুক্ত আছেন আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওন, মডেল মারিয়া কিসপট্টা এবং ইমতু রাতিশ ইমতিয়াজ। মামলা দায়ের করেন জুলাই রেভ্যুলেশনারি এলায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ, গত রোববার দিবাগত রাত আড়াইটার দিকে।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোহাম্মদ রফিক আহমেদ সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেফতার দেখানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

উল্লেখ্য, অভিযোগ দায়েরের কয়েক ঘণ্টা আগে, গত রোববার রাতেই জিজ্ঞাসাবাদের জন্য জিম থেকে আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপির) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছিল।

মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ আদালতে উপস্থিত হয়ে আনিস আলমগীরকে তোলা প্রস্তুতি নিচ্ছে।