হাদির জানাজার সময় পরিবর্তন

জাতীয়
হাদির জানাজার সময় পরিবর্তন
নিউজ ডেস্ক
১৯ ডিসেম্বর ২০২৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই আন্দোলনের অগ্রণী শহীদ শরিফ ওসমান হাদির জানাজা শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটার পরিবর্তে দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। শুক্রবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জানাজায় অংশগ্রহণকারীদের জন্য নিরাপত্তা সংক্রান্ত কিছু শর্ত আরোপ করা হয়েছে। অংশগ্রহণকারীদের কোনো ধরনের ভারী ব্যাগ বা বস্তু সঙ্গে না আনতে বলা হয়েছে। এছাড়া, জানাজার সময় সংসদ ভবন ও আশপাশের এলাকায় ড্রোন উড্ডয়ন সম্পূর্ণ নিষিদ্ধ।

ওসমান হাদির মরদেহ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা পৌঁনে ৬টায় ঢাকায় এসে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হিমাগারে রাখা হয়। জানাজার পর মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবি কাজী নজরুল ইসলামের পাশে সমাহিত করা হবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, শহীদ ওসমান হাদিকে শ্রদ্ধা জানাতে ছাত্র-জনতা এবং সাধারণ মানুষ সতর্ক ও সুশৃঙ্খলভাবে জানাজায় অংশগ্রহণ করবেন।

শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুতে দেশজুড়ে শোক ও দোয়ার আবহ তৈরি হয়েছে। তিনি ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে নির্বাচনি গণসংযোগের সময় গুলিবিদ্ধ হন। প্রথমে ঢাকায় চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।