কবি নজরুলের সমাধি চত্বরে শহীদ ওসমান হাদির দাফন সম্পন্ন

জাতীয়
কবি নজরুলের সমাধি চত্বরে শহীদ ওসমান হাদির দাফন সম্পন্ন
নিউজ ডেস্ক
২০ ডিসেম্বর ২০২৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির দাফন শনিবার (২০ ডিসেম্বর) বিকেল ৩টা ২০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরে সম্পন্ন হয়েছে।

এর আগে দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার বড় ভাই আবু বকর সিদ্দিকের ইমামতিতে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পর বিকেল ৩টার দিকে মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনা হয় এবং বিকেল ৩টা ১৫ মিনিটে কবর দেওয়ার জন্য প্রস্তুতি শুরু করা হয়।

উল্লেখ্য, ১২ ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ওসমান হাদির মাথায় গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে ঢাকায় চিকিৎসা দেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাত পৌনে ১০টার দিকে তার মৃত্যু হয়। মরদেহ দেশে আনা হয় ১৯ ডিসেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ওসমান হাদি ঢাকা-৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন। তার মৃত্যুতে রাজনৈতিক মহল ও সাধারণ জনগণে শোকের ছায়া নেমে এসেছে।