২ দিন সমুদ্রে মিসাইল ফায়ারিং করবে নৌবাহিনী, নৌযান চলাচলে সতর্কতা

জাতীয়
২ দিন সমুদ্রে মিসাইল ফায়ারিং করবে নৌবাহিনী, নৌযান চলাচলে সতর্কতা
নিউজ ডেস্ক
২৭ ডিসেম্বর ২০২৫

আগামী ২৯ ও ৩০ ডিসেম্বর কক্সবাজার ও হাতিয়া মধ্যবর্তী বঙ্গোপসাগর এলাকায় মিসাইল ফায়ারিং মহড়া চালাবে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় সংশ্লিষ্ট সমুদ্র এলাকায় সব ধরনের নৌযান চলাচল না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ধারিত দুই দিনে নৌবাহিনীর নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে এ মিসাইল ফায়ারিং পরিচালিত হবে। মহড়াকালীন জান ও মালামালের নিরাপত্তা নিশ্চিত করতে মাছ ধরার ট্রলারসহ সব নৌযানকে উক্ত এলাকায় অবস্থান ও চলাচল থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আইএসপিআর সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছে।