শাহবাগে ইনকিলাব মঞ্চের পাশ থেকে ‘পিস্তল’সহ যুবক আটক

জাতীয়
শাহবাগে ইনকিলাব মঞ্চের পাশ থেকে ‘পিস্তল’সহ যুবক আটক
নিউজ ডেস্ক
২৯ ডিসেম্বর ২০২৫

রাজধানীর শাহবাগে হাদি চত্বরে চলমান ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচির পাশে থেকে আরাফাত নামে এক যুবককে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল সদৃশ বস্তু উদ্ধার করা হয়।

সোমবার (২৯ ডিসেম্বর) রাতে আন্দোলনকারীরা সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে ওই যুবককে আটক করে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

পুলিশ জানায়, উদ্ধার করা বস্তুটি দেখতে অবিকল আগ্নেয়াস্ত্রের মতো হলেও এটি একটি খেলনা পিস্তল। তবে এটি কেন এবং কী উদ্দেশ্যে আনা হয়েছিল—সে বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, আটক যুবক বর্তমানে শাহবাগ থানা হেফাজতে রয়েছে। তার কার্যকলাপ ও উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যার বিচার ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে টানা চতুর্থ দিনের মতো শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। সোমবার দুপুর সোয়া ২টা থেকে শুরু হওয়া এই কর্মসূচির কারণে শাহবাগ মোড়সহ আশপাশের এলাকায় যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে বিচার দাবির পাশাপাশি ‘আপস নয়, বিপ্লব’, ‘হাদি মরেনি, সংগ্রাম বেঁচে আছে’সহ নানা প্রতিবাদী বক্তব্য তুলে ধরেন।

গত শুক্রবার থেকে শুরু হওয়া এই আন্দোলনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংহতি প্রকাশ করে অংশ নিচ্ছেন।