বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আর নেই

জাতীয়
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আর নেই
নিউজ ডেস্ক
৩০ ডিসেম্বর ২০২৫

ঢাকা, ৩০ ডিসেম্বর — বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন তার মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন।

চিকিৎসা শুরুর পর থেকেই খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি লক্ষ্য করা ছিল। গত ২৩ নভেম্বর থেকে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ICU তে তার অবস্থাকে ‘অত্যন্ত জটিল’ উল্লেখ করেন চিকিৎসকরা।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এই কঠিন সময় খালেদা জিয়ার পরিবারের সকল সদস্যসহ রাজনৈতিক নেতৃবৃন্দ তার পাশে থাকেন। হাসপাতালে উপস্থিত ছিলেন তার জ্যেষ্ঠ ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান, নাতনি জাইমা রহমান, পরিবারের অন্যান্য সদস্যগণ, ছোট ভাই শামীম এসকান্দার ও বড় বোন সেলিনা ইসলাম এবং চিকিৎসা বোর্ডের চিকিৎসকরা।

বিএনপি প্রেস উইং জানায়, বেগম খালেদা জিয়ার জানাজার সময়সূচি পরে ঘোষণা করা হবে।

বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতি ও রাষ্ট্রনায়নে অনন্য একটি ব্যক্তিত্ব। তার অকাল প্রয়াণে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।