ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রাথমিকভাবে ১,৮৪২ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

জাতীয়
ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রাথমিকভাবে ১,৮৪২ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা
নিউজ ডেস্ক
৪ জানুয়ারি ২০২৬

নির্বাচন কমিশন (ইসি) সোমবার (৪ জানুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের ফলাফল প্রকাশ করেছে। সারাদেশের ৩০০টি নির্বাচনী এলাকায় দাখিল করা মনোনয়নপত্রের মধ্যে মোট ১,৮৪২ প্রার্থীর আবেদন বৈধ হিসেবে গণ্য করা হয়েছে।

ইসির তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে মোট ২,৫৬৮ জন প্রার্থী ৩,৪০৬টি মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই-বাছাই শেষে ৭২৩টি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

ভাগ অনুযায়ী ফলাফল দেখা যায়—

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ আসনের ৩টি মনোনয়নপত্র যাচাই-বাছাই ছাড়াই প্রক্রিয়া সমাপ্ত হয়েছে।

ইসি জানিয়েছে, প্রকাশিত ফলাফলের বিরুদ্ধে কোনো প্রার্থী আপত্তি জানাতে পারবে নির্ধারিত সময়ের মধ্যে। আপিলের শুনানি শেষে চূড়ান্ত প্রার্থীর সংখ্যা আরও পরিবর্তিত হতে পারে।