ভেনেজুয়েলার পরিস্থিতি গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ
ভেনেজুয়েলায় সাম্প্রতিক ঘটনাবলী গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। সোমবার (৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ বিশ্বাস করে যে দেশের মধ্যে যেকোনো বিরোধ নিরসনের সবচেয়ে কার্যকর উপায় হলো কূটনীতি এবং সংলাপ। পাশাপাশি, জাতিসংঘের সংবিধান ও আন্তর্জাতিক আইনের মূলনীতির প্রতি বাংলাদেশের অটুট প্রতিশ্রুতির কথাও উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় যুক্তরাষ্ট্রের ভূমিকা বিশেষভাবে নজরে এসেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে গত শনিবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অভিযান চালানো হয়। অভিযানে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করা হয়। মাদুরোকে যুক্তরাষ্ট্রে নিয়ে এসে নিউইয়র্কের ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে।
যুক্তরাষ্ট্রের অভিযোগ, মাদুরো মাদক পাচার এবং এর মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন করার সঙ্গে যুক্ত। বর্তমানে তার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে।
বিবৃতিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জোর দিয়ে জানিয়েছে, আন্তর্জাতিক বিরোধ সমাধানে সংলাপ ও শান্তিপূর্ণ পন্থাই স্থায়ী সমাধান।


