কড়া নিরাপত্তায় ভোট দিলেন প্রধান উপদেষ্টা

জাতীয়
কড়া নিরাপত্তায় ভোট দিলেন প্রধান উপদেষ্টা
নিউজ ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১০ মিনিটে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। ভোটদান শেষে সকাল ১০টা ৩৯ মিনিটে কেন্দ্র ত্যাগ করেন।

একই কেন্দ্রে এর আগে ভোট দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে কেন্দ্রে উপস্থিত হন। তার আগমনকে ঘিরে সেনাবাহিনী ও পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা যায়।

এবারের সংসদ নির্বাচনে শেরপুর-৩ আসনে প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত থাকায় ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে মোট ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। নারী প্রার্থীর সংখ্যা ৮৩ জন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সারা দেশে ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রের মধ্যে ২১ হাজার ৫০৬টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে গ্রহণ করা হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা।