তারেক রহমানের শপথ অনুষ্ঠানে আসছেন ভারতের স্পিকার-পররাষ্ট্র সচিব
বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি হিসেবে অংশ নেবেন দেশটির লোকসভার স্পিকার ওম বিড়লা এবং পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠেয় এই শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিদল যোগ দেবে বলে ভারতীয় হাইকমিশন সূত্র নিশ্চিত করেছে।

এদিকে জানা গেছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-এর পাঠানো আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক– এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব
তবে ভারতীয় সূত্র জানিয়েছে, একই সময়ে ভারতে একটি আন্তর্জাতিক এআই সামিট অনুষ্ঠিত হচ্ছে, যেখানে ফ্রান্সের প্রেসিডেন্টসহ প্রায় ২০ জন রাষ্ট্রপ্রধান উপস্থিত থাকবেন। পূর্বনির্ধারিত ওই কর্মসূচির কারণে প্রধানমন্ত্রী মোদী ঢাকায় আসতে পারছেন না।
ফলে তার পরিবর্তে লোকসভার স্পিকার ওম বিড়লা ও পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন।

