রমজানকে স্বাগত জানিয়ে শায়খ আহমাদুল্লাহর বার্তা

জাতীয়
রমজানকে স্বাগত জানিয়ে শায়খ আহমাদুল্লাহর বার্তা
নিউজ ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২৬

দেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে বুধবার (১৮ ফেব্রুয়ারি)। ফলে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে প্রথম রোজা শুরু হচ্ছে।

পবিত্র এ মাসকে স্বাগত জানিয়ে বার্তা দিয়েছেন জনপ্রিয় ইসলামী আলোচক শায়খ আহমাদুল্লাহ। বুধবার সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন,
“নতুন চাঁদের রোশনিতে শুরু হলো মুমিন-জীবনের বহু আকাঙ্ক্ষিত মাস, পবিত্র মাহে রমজান। আহলান, সাহলান শাহরু রমজান।”

তিনি আরও লেখেন, “আসুন, এই মাসের প্রতিটি মুহূর্তকে ইবাদতের জন্য ব্যয় করি। তাকওয়া ও কোরআনের আলোয় হৃদয়কে আলোকিত করি।” পাশাপাশি মহান আল্লাহর কাছে বেশি বেশি আমল করার তওফিক কামনা করেন তিনি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এদিকে বুধবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এর ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা থেকে রমজানের চাঁদ দেখার ঘোষণা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

চাঁদ দেখা যাওয়ায় আজ বাদ এশা থেকেই দেশের মসজিদে মসজিদে তারাবির নামাজ শুরু হবে। ভোর রাতে সেহরি খাওয়ার মধ্য দিয়ে ধর্মপ্রাণ মুসলিমরা প্রথম রোজা পালন করবেন।