ন্যাশনাল ব্যাংকের ৫৭৫ কোটি টাকা আত্মসাৎ

বসুন্ধরা চেয়ারম্যানসহ ২৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা

জাতীয়
বসুন্ধরা চেয়ারম্যানসহ ২৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা
নিউজ ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০২৬

ঋণের নামে ৫৭৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) বসুন্ধরা গ্রুপ–এর চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও তার ছেলে সাফিয়াত সোবহানসহ মোট ২৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন এ তথ্য জানান।

এজাহারে উল্লেখ করা হয়, ন্যাশনাল ব্যাংক লিমিটেড–এর ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট নীতিমালা উপেক্ষা করে পর্যাপ্ত জামানত ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই ঋণ অনুমোদন করা হয়। এই ঋণ দেওয়া হয় বসুন্ধরা মাল্টি ফুড প্রোডাক্টস লিমিটেড–এর অনুকূলে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

দুদকের দাবি, প্রতিষ্ঠানটিকে মোট ১ হাজার ৩২৫ কোটি টাকার ঋণ সুবিধা দেওয়া হয়। এর মধ্যে ৫৭৫ কোটি টাকা ছিল ফান্ডেড ঋণ এবং ৭৫০ কোটি টাকা নন-ফান্ডেড। তবে বিতরণ করা ৫৭৫ কোটি টাকার ফান্ডেড ঋণের অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

দুদক জানিয়েছে, বসুন্ধরা গ্রুপের সংশ্লিষ্ট ব্যক্তিদের পাশাপাশি ন্যাশনাল ব্যাংকের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের বিরুদ্ধেও মামলা করা হয়েছে। তদন্তে আরও তথ্য-প্রমাণ মিললে অভিযোগপত্রে নতুন নাম যুক্ত হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে সংস্থাটি।

এ বিষয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।