পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয়
পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
নিউজ ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশ রাইফেলস (বিডিআর) হত্যাকাণ্ডের ঘটনায় নতুন করে কোনো তদন্ত কমিশন গঠন করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার সকালে শহীদ সেনাসদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে একটি জাতীয় স্বাধীন তদন্ত কমিশন গঠন করেছিল। ওই কমিশন প্রায় ৭০টির মতো সুপারিশ করেছে। সরকার সেসব সুপারিশ পর্যায়ক্রমে বাস্তবায়নের উদ্যোগ নেবে বলে তিনি উল্লেখ করেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি বলেন, বিডিআর হত্যাকাণ্ডের যথাযথ বিচার নিশ্চিত করা হবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, এই হত্যাকাণ্ড দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি ছিল। তার ভাষ্য অনুযায়ী, সেনাবাহিনীকে দুর্বল করার লক্ষ্যেই এ ঘটনা ঘটানো হয়েছিল এবং যারা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বে বিশ্বাস করে না, তারাই এমন কাজ করতে পারে।