চলতি বছরের ফিতরা নির্ধারণ, সর্বোচ্চ ও সর্বনিম্ন যত

জাতীয়
চলতি বছরের ফিতরা নির্ধারণ, সর্বোচ্চ ও সর্বনিম্ন যত
নিউজ ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২৬

১৪৪৭ হিজরি সনের সাদাকাতুল ফিতর-এর হার জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বুধবার সকালে ইসলামিক ফাউন্ডেশন–এর বায়তুল মুকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মুকাররম জাতীয় মসজিদ–এর খতীব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের নির্ধারিত ফিতরার হার জানান।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সভায় কমিটির সদস্য ও বিশিষ্ট আলেমরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বছর ১৪৪৬ হিজরি (২০২৫) সালেও ফিতরার সর্বনিম্ন ও সর্বোচ্চ হার একই ছিল।