একুশে পদক-২০২৬ প্রদান: গুণীজনদের হাতে রাষ্ট্রীয় সম্মাননা তুলে দিলেন প্রধানমন্ত্রী

জাতীয়
একুশে পদক-২০২৬ প্রদান: গুণীজনদের হাতে রাষ্ট্রীয় সম্মাননা তুলে দিলেন প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২৬

রাজধানীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক-২০২৬ প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ওসমানী স্মৃতি মিলনায়তন-এ আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে বিশিষ্ট ব্যক্তিদের হাতে পদক তুলে দেওয়া হয়।

জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ অঙ্গনে অবদানের জন্য এবার সম্মানিত হয়েছেন—

এছাড়া জনপ্রিয় রক ব্যান্ড ওয়ারফেজ-কে সংগীত দল হিসেবে এ বছরের একুশে পদকের জন্য মনোনীত করা হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ভাষা আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের শিল্প-সাহিত্য, সংস্কৃতি ও জ্ঞানচর্চায় যারা অসামান্য অবদান রাখছেন, তাদের স্বীকৃতি দিতেই একুশে পদক প্রদান করা হয়। তিনি আশা প্রকাশ করেন, এ সম্মাননা নতুন প্রজন্মকে সৃজনশীল ও মানবিক সমাজ গঠনে অনুপ্রাণিত করবে।

পদক প্রদান শেষে বিকেলে প্রধানমন্ত্রী দেশের বৃহত্তম সাংস্কৃতিক আয়োজন ‘অমর একুশে বইমেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে তার সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগের বৈঠক অনুষ্ঠিত হয়।