যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছে বাংলাদেশ

জাতীয়
যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছে বাংলাদেশ
নিউজ ডেস্ক
৪ মার্চ ২০২৬

ড. খলিলুর রহমান বলেছেন, যত দ্রুত সম্ভব আলোচনার মাধ্যমে ইরানসহ মধ্যপ্রাচ্য পরিস্থিতি স্বাভাবিক করার জন্য যুক্তরাষ্ট্রকে উদ্যোগ নেয়ার প্রয়োজন রয়েছে। বুধবার (৪ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর-এর সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, “সবার আগে বাংলাদেশ দেশের স্বার্থ নিশ্চিত করেই সম্পর্ক এগোবে।” তিনি আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিদের যথাযথভাবে ফিরিয়ে আনা হবে।

বৈঠকে আলোচিত বিষয় সম্পর্কে ড. খলিলুর রহমান জানান, বাংলাদেশে সম্প্রতি শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যা যুক্তরাষ্ট্রের ধারণার বাইরে ছিল—এ তথ্য তিনি পল কাপুরের কাছ থেকে শুনেছেন। তবে বৈঠকে সামরিক সহযোগিতা নিয়ে কোনো আলোচনা হয়নি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব