জাতিসংঘে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন চাইলেন তারেক রহমান

জাতীয়
জাতিসংঘে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন চাইলেন তারেক রহমান
নিউজ ডেস্ক
৬ মার্চ ২০২৬

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের প্রতি সমর্থন জানাতে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (৬ মার্চ) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কূটনীতিকদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সক্রিয় ভূমিকা আরও জোরদার করতে সরকার কাজ করছে। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পেলে ড. খলিলুর রহমান বৈশ্বিক ইস্যুতে গঠনমূলক ভূমিকা রাখতে পারবেন বলেও তিনি আশা প্রকাশ করেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এ সময় প্রধানমন্ত্রী মানবাধিকার সুরক্ষা, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা এবং সহনশীলতার সংস্কৃতি গড়ে তোলার বিষয়ে সরকারের প্রতিশ্রুতির কথা তুলে ধরেন।

তিনি আরও বলেন, সরকারের সব স্তরে দুর্নীতি মোকাবিলায় কঠোর পদক্ষেপ নেওয়া হবে এবং সুশাসন প্রতিষ্ঠায় সরকার দৃঢ় অবস্থানে রয়েছে।

ইফতার মাহফিলে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।