দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয়
দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক
১৬ মার্চ ২০২৬

দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর ইউনিয়নের সাহাপাড়ায় খাল খননের মাধ্যমে সারাদেশে একযোগে ৫৪টি খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এর আগে সকাল সাড়ে ৯টায় ঢাকার বিমানবন্দর থেকে একটি অভ্যন্তরীণ ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করা হয়। পরে সৈয়দপুর থেকে সড়কপথে কাহারোল উপজেলার সাহাপাড়া এলাকায় পৌঁছানো হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতীকীভাবে কোদাল দিয়ে খাল খনন কার্যক্রম শুরু করা হয়। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে থাকায় পানি নিষ্কাশন ও সেচ ব্যবস্থায় সমস্যা হচ্ছিল। খালটি পুনঃখনন করা হলে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং জলাবদ্ধতা সমস্যার সমাধানে ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশা প্রকাশ করেন।

সংশ্লিষ্টরা জানান, দেশের বিভিন্ন অঞ্চলে পানিপ্রবাহ স্বাভাবিক রাখা, সেচ সুবিধা বৃদ্ধি এবং জলাবদ্ধতা কমাতে এ খাল পুনঃখনন কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।