স্পিকারকে চেয়ারম্যান করে সংসদ সচিবালয় কমিশন গঠন
হাফিজ উদ্দিন আহমদ-কে চেয়ারম্যান করে পাঁচ সদস্যের সংসদ সচিবালয় কমিশন গঠন করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন— প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমান, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
এর আগে গত ২ এপ্রিল স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জাতীয় সংসদ সচিবালয় আইন, ১৯৯৪-এর ধারা ৭ অনুযায়ী এই কমিশন গঠন করা হয়েছে।


