সংসদে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল সংশোধন আইন-২০২৬ বিল পাস

জাতীয়
সংসদে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল সংশোধন আইন-২০২৬ বিল পাস
নিউজ ডেস্ক
৭ এপ্রিল ২০২৬

জাতীয় সংসদে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) সংশোধন আইন-২০২৬ বিল পাস হয়েছে। এর মাধ্যমে ‘গুম’কে মানবতাবিরোধী অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সংসদের ত্রয়োদশ অধিবেশনের অষ্টম দিনে বিলটি পাস হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বিলটি উত্থাপন ও পাসের সময় আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, যারা দাবি করেন সরকার গুমের বিচার চায় না—তাদের উদ্দেশে এই আইনটি ভালোভাবে পড়ার আহ্বান জানান তিনি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

মন্ত্রী আরও বলেন, গুমের মতো অপরাধের বিচার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। সংশোধিত আইনের আওতায় এখন থেকে গুমের অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করা হবে।

এর আগে, সোমবার (৬ এপ্রিল) জাতীয় সংসদে ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস হয়।