যশোরে উলশী খাল পুনর্খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয়
যশোরে উলশী খাল পুনর্খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক
২৭ এপ্রিল ২০২৬

যশোরের শার্শা উপজেলায় উলশী খাল পুনর্খনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) সকালে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

সরকারের ঘোষিত পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধির উদ্যোগের অংশ হিসেবে দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার খনন এবং পুনর্খনন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। উলশী খাল পুনর্খননও সেই বৃহৎ পরিকল্পনার অন্তর্ভুক্ত।

এর আগে সকালে প্রধানমন্ত্রীকে বহনকারী বিশেষ বিমান যশোর বিমানবন্দরে অবতরণ করে। সেখানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান। পরে সড়কপথে শার্শার উদ্দেশ্যে যাত্রাকালে পথের দু’পাশে দাঁড়িয়ে থাকা বিপুলসংখ্যক মানুষ প্রধানমন্ত্রীকে অভিবাদন জানান।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী যশোর সার্কিট হাউসে স্বল্প সময়ের জন্য বিরতি নেবেন বলে জানা গেছে। এরপর বিকেলে তিনি যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

সফরের শেষাংশে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। জনসভাকে ঘিরে পুরো জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

সন্ধ্যায় যশোর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ফেরার কথা রয়েছে।