বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী
বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন দিনেশ ত্রিবেদী। সোমবার (২৭ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বর্তমান হাইকমিশনার প্রণয় ভার্মা-এর স্থলাভিষিক্ত হচ্ছেন ত্রিবেদী। শিগগিরই তিনি ঢাকায় দায়িত্ব গ্রহণ করবেন বলে জানানো হয়েছে।

এদিকে প্রণয় ভার্মাকে বেলজিয়ামে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি ২০২২ সালের আগস্ট থেকে বাংলাদেশে দায়িত্ব পালন করে আসছিলেন।
সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক– এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব
দিনেশ ত্রিবেদীর নিয়োগের মাধ্যমে দীর্ঘদিন পর কোনো রাজনীতিবিদকে বাংলাদেশে হাইকমিশনার হিসেবে পাঠালো ভারত। পশ্চিমবঙ্গের এই ৭৫ বছর বয়সী নেতা তৃণমূল কংগ্রেস-এর হয়ে ভারতের সাবেক কেন্দ্রীয় সরকারে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সরকারের সময়ে রেলমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ছিলেন।
পরবর্তীতে ২০২১ সালে তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-তে যোগ দেন তিনি।
কূটনৈতিক অঙ্গনে ত্রিবেদীর এই নিয়োগ বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

