সংসদ অধিবেশনে অসুস্থ বিরোধীদলীয় এমপি বাশার, খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জাতীয়
সংসদ অধিবেশনে অসুস্থ বিরোধীদলীয় এমপি বাশার, খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক
২৯ এপ্রিল ২০২৬

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিরোধীদলীয় সংসদ সদস্য ও সাতক্ষীরা-৩ আসনের এমপি হাফেজ রবিউল বাশার।

বুধবার (২৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনের প্রথম পর্ব চলাকালে দুপুর প্রায় ১টা ৪০ মিনিটে তিনি অসুস্থ হয়ে পড়েন।

পরে উপস্থিত সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মীদের সহায়তায় তাকে দ্রুত অধিবেশনকক্ষ থেকে সংসদ লবিতে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জোহরের নামাজের বিরতির সময় প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ লবিতে গিয়ে অসুস্থ এই বিরোধীদলীয় এমপির শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। তিনি প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

এ সময় জাতীয় সংসদের চিফ হুইপসহ অন্যান্য হুইপরা উপস্থিত ছিলেন।

তাৎক্ষণিকভাবে তার শারীরিক অবস্থার বিস্তারিত জানা না গেলেও চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি রয়েছেন বলে সংসদ সূত্রে জানা গেছে।