সারা দেশে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে : প্রধানমন্ত্রী

জাতীয়
সারা দেশে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে : প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক
২ মে ২০২৬

দেশের প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বড় উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিয়েছেন, সারাদেশে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, যাদের মধ্যে ৮০ শতাংশই নারী থাকবেন।

শনিবার দুপুরে সিলেট নগরের সুরমা নদীর দুই তীরে সৌন্দর্যবর্ধন ও বন্যা প্রতিরোধ প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে নগর ভবনে আয়োজিত এক সুধী সমাবেশে তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের অনেক অঞ্চলে এখনও মানসম্মত স্বাস্থ্যসেবা পুরোপুরি পৌঁছেনি। তাই শুধু হাসপাতাল ও চিকিৎসক বাড়ানোর পাশাপাশি রোগ প্রতিরোধে সচেতনতা গড়ে তোলাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি জানান, নতুন নিয়োগপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীরা গ্রাম পর্যায়ে গিয়ে বাড়ি বাড়ি স্বাস্থ্যসেবা সংক্রান্ত পরামর্শ দেবেন। খাদ্যাভ্যাস, পুষ্টি, জীবনযাপন পদ্ধতি, ডায়াবেটিস, হৃদরোগ ও কিডনি জটিলতা সম্পর্কে মানুষকে সচেতন করবেন তারা।

তিনি আরও বলেন, “মানুষ অসুস্থ হওয়ার আগেই সচেতন হলে অনেক রোগ প্রতিরোধ করা সম্ভব। এজন্য পরিবারভিত্তিক স্বাস্থ্যসচেতনতা গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণীসহ স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।