ডিসি মাসুদ আলম চট্টগ্রামের নতুন পুলিশ সুপার

জাতীয়
ডিসি মাসুদ আলম চট্টগ্রামের নতুন পুলিশ সুপার
নিউজ ডেস্ক
৫ মে ২০২৬

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম-কে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

মাসুদ আলম বিসিএস পুলিশের ২৮তম ব্যাচের কর্মকর্তা। বগুড়া জেলায় জন্ম নেওয়া এই কর্মকর্তা ঢাকা মহানগরের রমনা বিভাগের ডিসি হিসেবে দায়িত্ব পালনকালে কর্মদক্ষতার জন্য প্রশংসা অর্জন করেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বিশেষ করে ৫ আগস্ট পরবর্তী সময়ে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা—যমুনা, সচিবালয়, হাইকোর্ট ও টিএসসি এলাকায় বিভিন্ন দাবিদাওয়া নিয়ে হওয়া আন্দোলন নিয়ন্ত্রণে তার ভূমিকা আলোচনায় আসে।

রমনা বিভাগের দায়িত্ব নেওয়ার আগে তিনি পাবনা জেলায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৬)-এর ঝিনাইদহ ক্যাম্পেও দায়িত্ব পালন করেছেন।

নতুন দায়িত্বে চট্টগ্রাম জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করতে তিনি ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্টরা আশা করছেন।