জনমনে নিরাপত্তা ও স্বস্তি না থাকলে যেকোনো লক্ষ্য অর্জন করা কঠিন হয়ে পড়বে: প্রধানমন্ত্রী

জাতীয়
জনমনে নিরাপত্তা ও স্বস্তি না থাকলে যেকোনো লক্ষ্য অর্জন করা কঠিন হয়ে পড়বে: প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক
৯ মে ২০২৬

পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে দেওয়া এক ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রী তারেক রহমান স্বীকার করলেন, জনগণের মধ্যে নিরাপত্তার অনুভূতি এখনো পুরোপুরি ফেরেনি। সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এখন সবচেয়ে জরুরি বলে তিনি মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনমনে নিরাপত্তা ও স্বস্তি না থাকলে সরকারের কোনো লক্ষ্যই অর্জন করা কঠিন হয়ে পড়বে। এই প্রেক্ষাপটে পুলিশের প্রতি জনগণের আস্থা পুনরুদ্ধার এবং আইনশৃঙ্খলার উন্নয়নকে তিনি সরকারের ‘এই মুহূর্তের অগ্রাধিকার’ হিসেবে চিহ্নিত করেছেন।

তিনি আরও বলেন, মব সহিংসতা, কিশোর গ্যাং এবং মাদকের বিস্তার ঠেকাতে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

নির্বাচনের পর নতুন সরকার গঠনের বেশ কিছুদিন পেরিয়ে গেলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো কেন ‘অগ্রাধিকারের’ তালিকায় — এই প্রশ্ন এখন রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, পুলিশের প্রতি জনআস্থার ঘাটতি রাতারাতি পূরণ হওয়ার নয়, এর জন্য প্রয়োজন কাঠামোগত সংস্কার।

প্রধানমন্ত্রী পুলিশ বাহিনীকে জনগণের ‘বিশ্বস্ত’ হয়ে ওঠার অঙ্গীকার নিতে আহ্বান জানান। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় পুলিশের আধুনিকায়ন এখন অপরিহার্য।