৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও টিকা দিল চীন

জাতীয়
৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও টিকা দিল চীন
নিউজ ডেস্ক
১৩ মে ২০২৬

চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাক ফাউন্ডেশন (Sinovac Foundation) বাংলাদেশের টিকাদান কর্মসূচিকে সহায়তা দিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে ৩ লাখ ৮০ হাজার ডোজ WHO Pre-Qualified পোলিও ভ্যাকসিন অনুদান দিয়েছে।

বুধবার (১৩ মে) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-এর সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ টিকা হস্তান্তর করা হয়।

অনুদান হিসেবে দেওয়া ভ্যাকসিনটির নাম Poliomyelitis Vaccine (Vero Cell, Inactivated Sabin strains) (sIPV)। মোট ৩ লাখ ৮০ হাজার ডোজের এই চালানে রয়েছে ৭৬ হাজার ভায়াল টিকা।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিকা গ্রহণ করেন সরদার মো. সাখাওয়াত হোসেন।

এ সময় চীনা দূতাবাস-এর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং Sinovac Biotech Ltd.-এর উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই সহায়তা দেশের Expanded Programme on Immunization (EPI) কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।